
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা ও নজিপুর পৌর শ্রমিক দলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে নজিপুর পৌর শ্রমিক দলের সভাপতি মাসুম রেজা সভাপতিত্ব করেন। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান এবং সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী সরদার।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সাগর হোসেন, নজিপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবহানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক।
সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন।#