1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার

রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) ‘জাতীয় নগর নীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নগর ভবনের সিটি হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালার মূল বিষয়বস্তু ও আলোচনা

দুই দিনব্যাপী এই বিস্তারিত কর্মশালায় নগর পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও ধারণা প্রদান করা হয়:

  • জাতীয় নগর নীতি ২০২৫ এবং এর বাস্তবায়ন কৌশল।

  • টেকসই নগর পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা।

  • নগর সেবা প্রদানে সাধারণ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা নিশ্চিতকরণ।

  • বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও স্থানীয় উন্নয়ন মডেল।

কর্মশালার প্রথম দিনে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে কীভাবে অংশগ্রহণমূলক পদ্ধতি প্রয়োগ করা যায় এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার আলোকে সেবার মান বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিষদ আলোকপাত করা হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞানের ভিত্তিতে দলভিত্তিক প্রেজেন্টেশন (Group Presentation) উপস্থাপন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট