
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. কেরামত আলী।
সভায় বক্তব্য দেন:
উম্মে সালমা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ডা. ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
এছাড়া সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও এই আলোচনায় অংশ নেন।
সভায় শিবগঞ্জ উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধসহ সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও নজরদারি আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।#