
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে জগন্নাথ কর্মকার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জগন্নাথ কর্মকার চামা বাজার এলাকার দুলাল কর্মকারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে কানসাট থেকে ছেড়ে আসা বিনোদপুরগামী একটি পাটবোঝাই পাওয়ার টিলার চামা বাজার এলাকার একটি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পাওয়ার টিলারটি সড়কের পাশে উল্টে গেলে সেখানে দাঁড়িয়ে থাকা শিশু জগন্নাথ কর্মকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রতুল কুমার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং দুর্ঘটনাকবলিত পাওয়ার টিলারটি জব্দের চেষ্টা চলছে।#