1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার: ৩৫ ঘণ্টার সফল অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার শেখ হাসিনার হুঙ্কারে বিচলিত নই, দেশে ফিরিয়ে এনে বিচার দেখতে চাই: ইমরান ইমন শিবগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা রামেক হাসপাতালে সক্রিয় দালাল চক্রের ৭ সদস্যকে কারাদণ্ড রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা কঠোরভাবে প্রতিহত হবে: মাহফুজুর রহমান রিটন রূপসায় এসএসসি ও সমমানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোদাগাড়ীতে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ রাজশাহী কলেজে একাদশে ভর্তি হয়েই চলে গেল সাইমুন, আজ ছিল ওরিয়েন্টেশন বাংলাদেশের অর্থকরী সম্পদ চিংড়ি: ব্যাপক সম্ভাবনা ও ভবিষ্যৎ রূপরেখা রাজশাহীর বাগমারায় তীব্র গো-খাদ্য সংকট: টানা বর্ষণ ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা গৃহস্থ ও খামারিরা

শিবগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৫ বছরের কিশোরের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক কিশোরের বিরুদ্ধে ৩ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২০ সেপ্টেম্বর বিকেলে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকষা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে ২১ সেপ্টেম্বর রাতে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে চৌকা মনাকষা গ্রামের মৃত বাদশার ছেলে মোাঃ মোরসালিন (১৫) প্রতিবেশী কাইয়ুম আলির ৩ বছর বয়সী শিশু কারিমা খাতুনকে ফুসলিয়ে পাশের ফিরোজের বাড়ির বারান্দায় নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলতে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায় মোরসালিন।

পরদিন শিশুটি ব্যথায় কান্নাকাটি করলে তার মা বিষয়টি জানতে চান। পরে শিশু কারিমা সব ঘটনা খুলে বললে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় শিশুটির পিতা কাইয়ুম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

পুলিশি তত্ত্বাবধানে ২২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “এ বিষয়ে থানায় মামলা রজু হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।”

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট