1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার

গোদাগাড়ীতে দেশ অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও রাজনৈতিক চক্রান্তের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোদাগাড়ী পৌর শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোদাগাড়ী ডাইংপাড়া গোলচত্বর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃবৃন্দের বক্তব্য (H2)

গোদাগাড়ী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মমিনুল ইসলাম রনক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বিপ্লব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী জেলার সাবেক ছাত্রনেতা ও পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ বাদশা। সমাবেশে যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান (H2)

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি চিহ্নিত স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত শান্তি ও স্থিতিশীলতা নস্যাৎ করতেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে।

বক্তারা আরও জানান, যেকোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের বিরুদ্ধে যুবদলের তৃণমূল নেতাকর্মীরা মাঠে সতর্ক ও ঐক্যবদ্ধ রয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট