1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী কলেজে একাদশে ভর্তি হয়েই চলে গেল সাইমুন, আজ ছিল ওরিয়েন্টেশন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ জলবায়ু পরিবর্তনে ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের দাবি ড. সাইমুম পারভেজের রাসিক প্রশাসকের সঙ্গে মীরের চক জামে মসজিদ কমিটির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের কর্মকাণ্ডে জাতিসংঘকে পাশে চায় বাংলাদেশ

রাজশাহী কলেজে একাদশে ভর্তি হয়েই চলে গেল সাইমুন, আজ ছিল ওরিয়েন্টেশন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দেওয়ার অপেক্ষায় ছিল মেধাবী শিক্ষার্থী সাইমুন ইয়াদ আরাফাত (বিজ্ঞান বিভাগ, রোল-১০৬)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম ক্লাসে বসার আগেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছে সম্ভাবনাময় এই তরুণ।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর হেতেম খাঁ এলাকার একটি ছাত্রাবাস থেকে সাইমুন ইয়াদ আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। সাইমুন চলতি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে রাজশাহী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিল। আজ বৃহস্পতিবার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সাইমুন কয়েকদিন ধরেই নতুন কলেজে যাওয়া এবং ওরিয়েন্টেশনে অংশ নেওয়ার জন্য মুখিয়ে ছিল। সাইমুনের খালা আক্ষেপ করে বলেন, “নতুন পরিবেশ, নতুন কলেজ—সবকিছু নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল। ওরিয়েন্টেশনে কী পরবে, কীভাবে যাবে—এসব নিয়ে প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল।”

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জানাজা শেষে সাইমুনের মরদেহ তার গ্রামের বাড়ি নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সাইমুনের এই অকাল মৃত্যুতে বাবা-মা ও স্বজনরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এইচএসসি ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এই মেধাবী শিক্ষার্থীর আকস্মিক প্রয়াণে রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুম সাইমুন ইয়াদ আরাফাতের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট