1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’ মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মুসল্লিদের ওজু ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (WAMY), বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এবং সার্বিক অর্থায়নে এ নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। প্রকল্পটির সহজ ও সুষ্ঠু বাস্তবায়নে তিনি সার্বিক সহযোগিতা প্রদান করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • মো. ইয়াহিয়া খালেদ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা

  • ডা. মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর, নাচোল পৌর শাখা

  • ইসমাইল হোসেন, সহকারী সেক্রেটারি, নাচোল পৌর শাখা

  • মো. মনিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর (১ নম্বর ওয়ার্ড), নাচোল পৌরসভা

Open photo

এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে বক্তারা জানান, মসজিদে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের ওজু ও শৌচাগারের দীর্ঘদিনের সমস্যা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ দ্রুত শেষ হলে এখানে নিয়মিত নামাজ আদায় করতে আসা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের ধর্মীয় কার্যক্রমে ব্যাপক সুবিধা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট