1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল, পূর্বের পোস্টপেইড মিটার পুনর্বহাল এবং বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি বন্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদ গেট থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি গোদাগাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে বিক্ষোভ-সমাবেশে মিলিত হয়।

প্রতিবন্ধী সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন:

  • অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস – সভাপতি, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি, গোদাগাড়ী এবং যুগ্ম আহ্বায়ক, বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি

  • নুরে আলম অহিদ – যুগ্ম সাধারণ সম্পাদক, গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ

  • সানমুন মধু ও সুমন আলী – সদস্য, নাগরিক স্বার্থ-সংরক্ষণ কমিটি

সমাবেশে বক্তারা বিদ্যুৎ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল করে পূর্বের পোস্টপেইড মিটার চালু করার জোর দাবি জানান।

আন্দোলনকারীদের প্রধান প্রধান দাবিগুলো হলো: ১. প্রিপেইড মিটার বাতিল ও পূর্বের পোস্টপেইড মিটার পুনর্বহাল। ২. বিদ্যুৎ গ্রাহক শোষণ ও সব ধরনের হয়রানি বন্ধ করা। ৩. সাশ্রয়ী মূল্যে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। ৪. বিদ্যুৎ খাত বেসরকারীকরণের তৎপরতা বন্ধ করা। ৫. বিদ্যুৎ সংকটের স্থায়ী ও জনবান্ধব সমাধান। ৬. বিদ্যুৎ খাতের অতীত ও বর্তমান দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা। ৭. বিদ্যুৎ গ্রাহকদের নামে দায়ের করা হয়রানিমূলক ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার।

সমাবেশে বক্তারা স্পষ্ট জানান, সাধারণ মানুষের ওপর বাড়তি বোঝা চাপিয়ে দেওয়া কোনো বিদ্যুৎ ব্যবস্থা মেনে নেওয়া হবে না। দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

এই মশাল মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সমগ্র গোদাগাড়ীতে বিদ্যুৎ গ্রাহক ও স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট