1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু

সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবুকে অপসারণের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডের সিদ্ধান্তে তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। খবরটি জানাজানি হলে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও নানা গুঞ্জন তৈরি হয়।

উপজেলা বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যের (এমপি) ডিও লেটারের মাধ্যমে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদে থাকা একজন শীর্ষ নেতাকে হঠাৎ কলেজের গভর্নিং বডির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া রাজনৈতিক সম্পর্কের টানা পোড়েন বলেই মনে করছেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা।

ক্ষোভ প্রকাশ করে তৃণমূলের কয়েকজন নেতাকর্মী জানান, অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় এবং বর্তমানে উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এমন একজন অভিজ্ঞ নেতাকে সরিয়ে দেওয়ার মূল কারণ পরিষ্কার করা প্রয়োজন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর-এ-আজম বাবু বলেন, “আমি দায়িত্বে থাকাকালীন কলেজে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ দেইনি। নিয়োগ কার্যক্রম যাতে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিকভাবে হয়— সে বিষয়ে আমি সবসময় কঠোর অবস্থানে ছিলাম। হয়তো অনিয়মের সুযোগ না পাওয়ার কারণেই সভাপতি পদে পরিবর্তন এনে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়েছে।”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট