
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা এবং খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো) আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১:৩০ টায় লালপুর থানাধীন মঞ্জিলপুকুর গ্রামের নছরিরবিল সংলগ্ন এলাকায় এক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়:
মেহেদী আলী (২৬): পিতা—জাফর আলী, মাতা—শেফালী বেগম।
রিদয় (১৮): পিতা—খাইরুল দফাদার, মাতা—জলি খাতুন।
স্থায়ী ঠিকানা: গ্রাম—মোমিনপুর, থানা—লালপুর, জেলা—নাটোর।
অভিযানকালে তাদের কাছ থেকে সাইবার অপরাধ ও প্রতারণার কাজে ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইন-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#