1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের তিলকুড়া গ্রামে চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়ার মুখে মালামাল ফেলে পালিয়েছে একদল লোক। এ সময় তারা দেশীয় অস্ত্র ও কাঠের তৈরি একটি বন্দুক প্রদর্শন করে দুই রাউন্ড গুলি ছোড়ে বলে দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি একটি ইঞ্জিনচালিত ভ্যানে রড, চাল ও কীটনাশকসহ বিভিন্ন মালামাল নিয়ে তিলকুড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে তিলকুড়া ও আশপাশের এলাকার লোকজন জড়ো হয়ে তাদের ধাওয়া দেন।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় চিকিৎসক ডা. মিজানুর রহমান জানান, গ্রামবাসীর ধাওয়া খেয়ে ভয় দেখানোর উদ্দেশ্যে ওই ব্যক্তিরা অস্ত্র প্রদর্শন করে। একপর্যায়ে তারা কাঠের তৈরি বন্দুক দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়ে। তবে এতে গ্রামবাসী পিছু না হটে ধাওয়া অব্যাহত রাখেন।

সখিপুর ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, “গ্রামবাসীর জোরালো ধাওয়ার মুখে একপর্যায়ে চুরি করা মালামাল ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালের বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করা হয়।”

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন জানান, ফেলে যাওয়া মালামাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট