
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ ডিজিটাল ভিত্তিক অনলাইন প্রতারক চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে লালপুর থানার গন্ডবিল (মধ্যপাড়া) গ্রামের আঃ গাফফারের টিনসেড ভবনে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
ইয়াছির আরাফাত ওরফে রাসেল (২২), পিতা- আঃ গাফ্ফার, সাং- গন্ডবিল (মধ্যপাড়া), লালপুর, নাটোর।
রেজাউল করিম ওরফে রাজিব (২৬), পিতা- আঃ গাফ্ফার, সাং- গন্ডবিল (মধ্যপাড়া), লালপুর, নাটোর।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং বিভিন্ন উপায়ে প্রতারণা করে আসছিল। অভিযানে তাদের হেফাজত থেকে হ্যাকিং ও অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন এবং ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।#