1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির বড় সফলতা: ৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে। এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) সমর্থিত আরসিআইপি (RCIP) প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

কর্মশালায় জিআইএস স্পেশালিস্ট সাকিব হাসান গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, শ্রেণিবিন্যাস ও ডিজিটাল ম্যাপিং বিষয়ে গুরুত্বপূর্ণ উপস্থাপনা করেন।

গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করার প্রস্তাবনা উপজেলা প্রকৌশলী দপ্তরের প্রকৌশলী দ্যুতি মন্ডলের পরিচালনায় সভায় বক্তারা বলেন, জিআইএসভিত্তিক সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়নের পরিকল্পনা আরও তথ্যনির্ভর ও কার্যকর হবে। এই প্রকল্পের আওতায় দেবহাটার দুটি প্রধান সড়ক প্রশস্তকরণের প্রস্তাব জানানো হয়:

  • পারুলিয়া হতে বদরতলা পর্যন্ত সড়ক

  • ধোপাডাঙ্গা মোড় হতে টাউনশ্রীপুর হয়ে খানজিয়া ব্রিজ পর্যন্ত সড়ক

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দেবহাটা কৃষি অফিসার শওকত ওসমান, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিক, জামায়াতের আমীর মাওলানা ওলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট