1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার

নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা এবং খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো) আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১:৩০ টায় লালপুর থানাধীন মঞ্জিলপুকুর গ্রামের নছরিরবিল সংলগ্ন এলাকায় এক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের পরিচয়:

  • মেহেদী আলী (২৬): পিতা—জাফর আলী, মাতা—শেফালী বেগম।

  • রিদয় (১৮): পিতা—খাইরুল দফাদার, মাতা—জলি খাতুন।

  • স্থায়ী ঠিকানা: গ্রাম—মোমিনপুর, থানা—লালপুর, জেলা—নাটোর।

অভিযানকালে তাদের কাছ থেকে সাইবার অপরাধ ও প্রতারণার কাজে ব্যবহৃত ২টি স্মার্টফোন জব্দ করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইন-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট