1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন - দৈনিক সবুজ নগর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় প্লাবিত চকরাজাপুরে ১০০ বন্যার্ত পরিবারের মাঝে আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ নাচোলে জামায়াতে ইসলামীর ‘যুব সমাবেশ–২০২৬’ ও বনভোজন অনুষ্ঠিত লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া তামার তার উদ্ধার, গ্রেফতার ১ বিদেশি বিনিয়োগকারীদের নজরে পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকল নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দেবহাটার কামটায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট দেবহাটায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সারিয়াকান্দিতে ছাগলধরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে উত্তেজনা: প্রধান শিক্ষক হাসপাতালে, শিক্ষার্থীদের মানববন্ধন আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

আত্রই, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দেশব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কর্মসূচির একযোগে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই তাঁর নির্দেশনায় আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আত্রাই উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরক্ষা। নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে ডেঙ্গুমুক্ত, সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে উপজেলার সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও জানান, ডেঙ্গু উপদ্রব কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে আগামী তিন মাসব্যাপী আত্রাই উপজেলার প্রতিটি ইউনিয়নে এই মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট