1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পোরশায় ৫০০ লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার, একজন আটক পুনঃনিরীক্ষণে ৩ নম্বর বাড়ল: যশোর বোর্ডে এসএসসিতে ১ম কুষ্টিয়া জিলা স্কুলের প্রিন্স টিয়াঘাটার বাইনতলা বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু লালপুরে পুলিশের অভিযান: নারী কণ্ঠে কথা বলে হ্যাকিং করা চক্রের ৩ সদস্য আটক লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরের লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয় পুলিশি খাঁচায় বাউবি বিএ/বিএসএস পরীক্ষা ২০২৬: সুশৃঙ্খল পরিবেশে চলছে গাজীপুরের ৯ কেন্দ্রে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন পদ্মা নদীর পানি বৃদ্ধিতে মন্নুজান স্কুল ফুটওভার ব্রিজে ফাটল, দ্রুত সংস্কারের নির্দেশ রাসিক প্রশাসকের কাদিরগঞ্জ জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

লালপুরের মোহরকয়ায় ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মেহেরুল ইসলাম মোহন, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল হোসেন (২২) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ১২টা ৪৫ মিনিটে লালপুর থানাধীন বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকার জাব্বার আলীর বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফয়সাল হোসেন মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার মাহাবুল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল মোহরকয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ফয়সাল হোসেনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর, ২০২৬) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ওসি আরও জানান, থানার রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে গ্রেফতারকৃত ফয়সালের বিরুদ্ধে লালপুর থানায় এর আগেও একটি মাদক মামলা রয়েছে (মামলা নম্বর: ০৫, তারিখ: ০৭ সেপ্টেম্বর, ২০২৫)। উক্ত মামলায় তার বিরুদ্ধে ইতোমধ্যে চার্জশিট (চার্জশিট নং-২১৪, তারিখ: ১৪ অক্টোবর, ২০২৫) প্রদান করা হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে লালপুর থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট