
মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার (বটিয়াঘাটা): খুলনা জেলার বটিয়াঘাটা থানার ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত বাইনতলা বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান মাদ্রাসার সুপার জনাব আল মাহমুদ কাজী-র সভাপতিত্বে এবং মাওলানা নাজমুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়পরায়ণতা, সহনশীলতা এবং ইসলামের শান্তির বাণী বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।
পুরস্কার বিতরণ ও অতিথি বৃন্দ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোজাম্মেল হোসেন – সহ-সুপার
মাওলানা আবু সাঈদ – সহকারী মৌলভী
ইমাম হোসেন – সহকারী শিক্ষক
মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মারুফ – শিক্ষক
রহমত রাফি ও হাফিজুর রহমান – শিক্ষক
মাওলানা মাসুমা খাতুন ও নাজমুন নাহার – সহকারী শিক্ষিকা
ইমদাদুল হক – সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের শেষভাগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।#