1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের ঘরে আগুন, যুবকের কারাদণ্ড দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন দাম ও ফলন ভালো পাওয়ায় শিবগঞ্জে পাট চাষে কৃষকদের বিপ্লব রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের সাথে জিয়া মঞ্চের বৈঠক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ বাস্তবায়নে রাসিকের প্রস্তুতি শিবগঞ্জে রাতের আঁধারে গোরস্থানের ১৪০টি মেহগনি গাছ কাটল দুর্বৃত্তরা গোরহাঙ্গা রেলগেট ফ্লাইওভার দ্রুত সম্পন্নে রাসিক প্রশাসকের পরিদর্শন দেয়াল কেটে জুয়েলার্সে চুরি: খুলনা ও ঢাকা থেকে ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮, টাকা ও স্বর্ণ উদ্ধার রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস ১১১, নতুন জিপিএ-৫ পেলেন ৭৭ জন

দেবহাটায় ‘বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় সোনালু বাগান সৃজন কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা): সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ সোনালু বাগান সৃজন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার কোমরপুর এলাকায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পরিবেশবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন সম্প্রসারণে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে।”

তিনি আরও জানান, জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে চলতি বছর সাতক্ষীরার প্রতিটি উপজেলায় একটি করে অনন্য বাগান গড়ে তোলা হচ্ছে। এরই অংশ হিসেবে দেবহাটার পারুলিয়ায় দৃষ্টিনন্দন সোনালু গাছের বাগান সৃজন করা হয়েছে, যা আগামী দিনে স্থানীয়দের জন্য একটি চমৎকার ভ্রমণ ও বিনোদন কেন্দ্রে পরিণত হবে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন:

  • মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক আহ্বায়ক, দেবহাটা উপজেলা বিএনপি

  • গোলাম ফারুক বাবু, চেয়ারম্যান, পারুলিয়া ইউনিয়ন পরিষদ

কর্মসূচিতে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন, দেবহাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহামুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম এবং স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা ও আব্দুর আলিম।

বৃক্ষরোপণ ও আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কোমরপুর-কুমড়াখালি খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট