1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পবায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি মিলনের কঠোর বার্তা পবায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে সমন্বিত পদক্ষেপের আহ্বান এমপি শফিকুল হক মিলনের শিবগঞ্জে কাটেনি সারের হাহাকার: সারারাত লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন শত শত কৃষক শিবগঞ্জ সীমান্তে ১৪৩টি ভারতীয় মোবাইল ও বিড়ির পাতা জব্দ, মূল্য ৪০ লাখ টাকার বেশি দেবহাটায় পুলিশের অভিযানে সিআর মামলার দুই আসামি গ্রেপ্তার খুলনার দেবহাটায় এলএফও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ৭০ বছর বয়সেও সফল সবজি চাষী আফাজ উদ্দীন, কৃষি বিভাগের সহায়তায় তাক লাগালেন পোরশায় বাঘার পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজির ৬টি বাগাইড় মাছ সরকারি চাল পেয়েও পদ্মায় ইলিশ শিকার, সীমান্তে পাচারের অভিযোগ “পিঁপড়ে ও হাতির যুদ্ধ” বইয়ের জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেলেন লেখক শাম্মী তুলতুল

ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার (বটিয়াঘাটা): খুলনা জেলার বটিয়াঘাটা থানার ৭ নং আমিরপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত বাইনতলা বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী ডাঃ শাহজাহান আকুঞ্জি তাওহিদী দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা অডিটরিয়ামে এ আয়োজন করা হয়।

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান মাদ্রাসার সুপার জনাব আল মাহমুদ কাজী-র সভাপতিত্বে এবং মাওলানা নাজমুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়পরায়ণতা, সহনশীলতা এবং ইসলামের শান্তির বাণী বিস্তারিতভাবে তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সমাজে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই।

পুরস্কার বিতরণ ও অতিথি বৃন্দ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিযোগিতায় বিজয়ী এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন:

  • জনাব মোজাম্মেল হোসেন – সহ-সুপার

  • মাওলানা আবু সাঈদ – সহকারী মৌলভী

  • ইমাম হোসেন – সহকারী শিক্ষক

  • মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মারুফ – শিক্ষক

  • রহমত রাফি ও হাফিজুর রহমান – শিক্ষক

  • মাওলানা মাসুমা খাতুন ও নাজমুন নাহার – সহকারী শিক্ষিকা

  • ইমদাদুল হক – সহকারী শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের শেষভাগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট