1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মুক্তার কাঁচপুর-ভোলা ফেরি সার্ভিস উদ্বোধন ২০২৬: ঢাকা-ভোলা রুট, সময়সূচি ও গুরুত্ব শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নদীতে গোসলে নেমে কিশোরের করুণ মৃত্যু আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে রূপসায় সাক্ষরতা দিবস পালিত রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা কাশিয়াডাঙ্গা মোড়ে বাস-অটোরিকশাচালকদের ঝামেলা, তীব্র যানজটে জনদুর্ভোগ দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে সাহেব (২৬) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে মাসুদপুর ঠুঠাপাড়া বিওপির অদূরে নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেব উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া হঠাৎপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. সমির উদ্দিন জানান, বেলা আড়াইটার দিকে মাসুদপুর ঠুঠাপাড়া বিওপির সামনে নদীপথে বাড্ডিতে (মাছ ধরার ছোট নৌকা) পাটখড়ি বোঝাই করে বাড়ি ফিরছিলেন সাহেব। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যান এবং ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলাম জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আবেদন পেলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট