1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
জীপুরের কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান মির্জাপুরে পরকীয়ার জেরে আড়াই বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা গ্রেফতার বিদ্যুৎ, তেল-গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাহেব বাজারে জামায়াতের মানববন্ধন কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২ পোরশায় কুসংস্কার ও অপচিকিৎসা রোধে কবিরাজ ও গ্রাম্য পুলিশদের নিয়ে সেমিনার শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে বজ্রপাতে তেফাজ্জেল হোসেন (তোফাজ্জল হোসেন) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। এ সময় বজ্রাঘাতে আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আবাদি জমিতে সার প্রয়োগ শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তেফাজ্জেল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ধানি জমিতে সার দিয়ে বাড়ি ফিরছিলেন কৃষক তেফাজ্জেল। তেঘরিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ আকস্মিক বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আলামপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট