1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর তানোরে বাদির অভিযোগ হত্যা, মামলা নেয়নি থানা পুলিশ ! - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেন সাইনবোর্ড সর্বস্ব,  ওষুধের তীব্র সংকট সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার দুর্গাপূজার মহাসপ্তমীতে খুলনা নগরীর নিরাপত্তা পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন কেএমপি কমিশনার দীর্ঘস্থায়ী স্বাস্থ্যহানির আশঙ্কা: উপকূলের গভীর নলকূপে ছড়িয়ে পড়ছে নদীর লোনা পানি প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বৃদ্ধি পাবে: রাসিক প্রশাসক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও বাণী প্রধানমন্ত্রীর রাজশাহী আগমন উপলক্ষে চূড়ান্ত সমন্বয় সভা সম্পন্ন শিক্ষার আয়নায় চাঁপাইনবাবগঞ্জ: ভবন ও জিপিএ-৫ বাড়ছে, কিন্তু আসল শিক্ষা কোথায়? ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’: কুষ্টিয়ায় লালনের ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা

রাজশাহীর তানোরে বাদির অভিযোগ হত্যা, মামলা নেয়নি থানা পুলিশ !

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন …………………………….

রাজশাহীরর তানোরে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে লোকমান আলী (৬০) নামের এক বৃদ্ধকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত লোকমান মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া মহল্লার মৃত আলহাজ জাকারিয়ার পুত্র। গত বুধবার মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া মহল্লায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 

এদিকে ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে নিহতের স্বজন চুনিয়াপাড়া মহল্লার মৃত হাজী লাল মোহাম্মদের পুত্র সাদিকুল ইসলাম, বাদি হয়ে তানোর থানায় হত্যা মামলা করতে গেলে, অজ্ঞাত কারণে পুলিশ মামলা গ্রহণ না করে তাকে ফেরত পাঠিয়েছে বলে তিনি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে লোকমান আলীর সঙ্গে একই মহল্লার আবদুল লতিফ ওরফে গবড়ার পুত্র ময়েন আলীর (৪০) বিরোধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেলে মহল্লার রাস্তায় দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বখাটে ময়েন তার লোকজন নিয়ে বৃদ্ধ লোকমান আলীকে মাটিতে ফেলে লাঠি দিয়ে সাপ পিটা করে পিটায়,এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ সময় ময়েন দাপট নিয়ে বলে লোকমানকে উপরে পাঠালাম, তার স্ত্রী সন্তানেরা বেশী বাড়াবাড়ি কিংবা মামলা করলে কেউ জিবিত থাকবে না। তবে এ ঘটনার পর পরই ময়েন আলী গা ঢাকা দিয়েছে।

 

এবিষয়ে ময়েন জানান, প্রায় জমিজমা নিয়ে লোকমান তাদের পরিবারের লোকজনকে গালমন্দ করে থাকেন। তিনি বলেন, লোকমানকে মারপিট করা হয়নি হার্ট এটাকে মারা গেছে, আমাদেরকে ফাঁসাতে তার মৃত্যু নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। এবিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর তদন্ত মনিরুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে জিডি মূলে রামেক হাসপাতালে ময়না তদন্ত শেষে গত বৃহস্পতিবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) কামরুজ্জামা মিয়া জানান, এঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। তিনি বলেন, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট