
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া একটি ভ্যানগাড়ি উদ্ধারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। একই সঙ্গে চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে লালপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চামটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃত আসামিরা হলো:
সোহান প্রামাণিক (২২) — পিতা: মামীম হোসেন
মাসুম হোসেন (২৫) — পিতা: আক্কাস আলী
আলিফ মন্ডল (২২) — পিতা: জালাল মন্ডল
(আসামিদের সবার বাড়ি লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামে।)
অভিযান ও মামলার বিবরণ: লালপুর থানার পুলিশ সদস্যগণ চামটিয়া গ্রামের ইকরাম হোসেনের (৫০) বসতবাড়ির সামনে থেকে ভ্যান চোর চক্রের এই তিন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করে। উদ্ধার করা হয় চুরি হওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান এবং চুরির অপরাধে ব্যবহৃত ১টি মোটরসাইকেল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭পর্যায়ভুক্ত ৩৭৯ ও ৪১১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#