1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১ - দৈনিক সবুজ নগর
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সর্বশেষ:
শিরোনাম: স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা লালপুরে চোরাই ভ্যান উদ্ধার, ৩ চোর আটক ও মোটরসাইকেল জব্দ বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১  ভোলায় সিন্ডিকেটের দৌরাত্ম: কৃষকের বরাদ্দকৃত সার নদীপথে পাচার হচ্ছে মিয়ানমারে নাটোরের লালপুরে হোয়াটসঅ্যাপ ও ইমো হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেফতার খুলনার ত্রাস ‘শুটার আরমান’ গ্রেপ্তার: উদ্ধার বিদেশি পিস্তল ও শটগান ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বাঘায় চুরির সময় ধরা পড়ে গণপিটুনিতে নিহত ১, রাজশাহী মেডিকেলে ভর্তি ১

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গোয়ালঘর থেকে গরু ও ছাগল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন দুই চোর। জনতার পিটুনিতে শিমুল (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন এবং সমজান (৫০) নামের অপরজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিমুল জোতকাদিরপুর গ্রামের মোস্তফার ছেলে। আহত সমজান একই গ্রামের নবির উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে জোতকাদিরপুর গ্রামের ইয়ারুলের বাড়ির গোয়ালঘর থেকে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের ১টি গরু ও আড়াই লাখ টাকা মূল্যের ৭টি ছাগল চুরির চেষ্টা চালান শিমুল ও সমজান। বিষয়টি টের পেয়ে গৃহস্থ ইয়ারুল ঘরের দরজা খুলে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে আটক করে বেধড়ক মারধর করেন।

পরে মুমূর্ষু অবস্থায় রোববার রাত পৌনে ২টার দিকে তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসমাইল শিমুলকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আহত সমজানকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে পাঠানোর আগে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও সংজ্ঞাহীন থাকায় তা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গৃহস্থ ইয়ারুলের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট