1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয়

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামান নিজস্ব প্রতিনিধি, রূপসা (খুলনা): খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘বেসিক এডুকেশন অ্যান্ড সায়েন্স কেয়ার’-এর সৌজন্যে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ খেলায় পুটিমারি সততা একাদশ ৩-০ গোলের ব্যবধানে এনসি ইউনাইটেড ক্লাবকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে নিজেদের স্থান নিশ্চিত করেছে।

খেলায় বিজয়ী দল পুটিমারি সততা একাদশের ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় বাকি বিল্লাহ চমৎকার হ্যাটট্রিক করে ম্যাচের সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন। ম্যাচটি পরিচালনা করেন জাকির হোসেন, এবং তাঁর সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন জাহিদ হাসান ও শেখ জাহিদুল ইসলাম।

অতিথিবৃন্দের বক্তব্য খেলা শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির শেখ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন:

  • এসএমএ মালেক — আহ্বায়ক, ঘাটভোগ ইউনিয়ন বিএনপি

  • মহিতোষ ভট্টাচার্য — যুগ্ম আহ্বায়ক, ঘাটভোগ ইউনিয়ন বিএনপি

  • সাইফুল ইসলাম পাইক — যুগ্ম আহ্বায়ক, ঘাটভোগ ইউনিয়ন বিএনপি

  • মো. মোস্তাইন শেখ — সভাপতি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল

  • স্থানীয় নেতৃবৃন্দ: আ. জলিল লস্কর, আনোয়ার হোসেন পাইক, আলামিন লস্কর, কেএম আমিনুল ইসলাম, এরশাদ শেখ, দাউদ শেখ ও হামিম শেখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট