1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ মির্জাপুরে ফ্ল্যাটে গভীর রাতে চুরি, স্থানীয়দের হাতে আটক ১ রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ‘রাজটিকা-২০২৬’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় মাদকের প্রতিবাদ করায় গুলি ও ককটেল বিস্ফোরণ: অস্ত্রসহ যুবক গ্রেফতার জলবায়ু দুর্যোগ: কোনো দেশই বিচ্ছিন্ন নয় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি পত্নীতলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও

পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানাধীন ০৫ নং ঘাটনগর ইউনিয়নের নোচনাহার (কাচারীপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। রাত আনুমানিক ৯:১৫ ঘটিকায় আসামীদের নিজ বসতবাড়ির আঙ্গিনায় মাদক বিক্রির সময় দুই ভাইকে হাতেনাতে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন:

  • মোঃ রমজান আলী (৩১), পিতা: মোঃ আবু তালেব

  • মোঃ ফিরোজ কবির (২৯), পিতা: মোঃ আবু তালেব

  • ঠিকানা: গ্রাম: নোচনাহার (কাচারীপাড়া), থানা: পোরশা, জেলা: নওগাঁ।

পরবর্তীতে রাত ৯:৫০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃতদের পরিহিত লুঙ্গির কোচর থেকে পলিথিনে মোড়ানো ৩৯+৩০ = সর্বমোট ৬৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট (ওজন ১৮.৬৩ গ্রাম) উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের অনুমিত বাজারমূল্য ২০,৭০০ (বিশ হাজার সাতশত) টাকা

আটককৃত আসামীদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পোরশা থানা পুলিশ জানিয়েছে, এলাকাকে মাদকমুক্ত করতে তাদের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট