1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
 পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

 পরিচ্ছন্ন রহনপুর শহর গড়তে মাঠে ইউএনও জিল্লুর রহমান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভাকে পরিচ্ছন্ন, জঞ্জালমুক্ত ও আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর প্রশাসক জিল্লুর রহমান নিজে মাঠে উপস্থিত থেকে রাস্তা, ড্রেন ও বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম সরাসরি তদারকি করেন।

অভিযানকালে পৌর এলাকার গুরুত্বপূর্ণ মোড়, মূল সড়কের পাশ ও অলিগলিতে জমে থাকা দীর্ঘদিনের আবর্জনা দ্রুত পরিষ্কার করা হয়। পাশাপাশি পরিবেশ সুস্থ রাখতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে গোমস্তাপুর ইউএনও ও পৌর প্রশাসক জিল্লুর রহমান বলেন, “নাগরিকদের সুস্থ ও সুন্দর জীবনযাত্রা নিশ্চিত করতে পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। রহনপুর পৌরসভাকে জঞ্জালমুক্ত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে আমাদের এই নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।”

পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত পৌর প্রশাসকের সরাসরি মাঠে থেকে তদারকির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, এমন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকলে রহনপুর পৌরসভা দ্রুতই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল পৌরসভায় পরিণত হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট