1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন কমলাপুর ললিতাহার এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জিয়ারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর চাচাতো ভাইদের বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কমলাপুর ললিতাহার এলাকায় স্থানীয় মিন্টুর বাড়ির সামনের সড়কে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম ওই এলাকার মৃত উজ্জ্বল মণ্ডলের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে জিয়ারুলের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বিরোধ চলছিল। রোববার বিকেলে ওই বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ চাচাতো ভাইয়েরা তাঁর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জিয়ারুলের মৃত্যু হয়।

ঘটনার পরপরই চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রিমা থানার সেকেন্ড অফিসার মো. আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ ইতিমধ্যেই অভিযান শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত বিবরণ জানা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট