1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ঠিকানা অপরাধের বিবরণ ও আইন প্রদত্ত দণ্ড
মো. মাসুম আকন্দ (৪৭) ভরতেঁতুলিয়া (পিতা: মৃত মোকছেদ) মাদক সেবন ও শান্তি বিনষ্ট (৩৬/৫ ধারা) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
শ্রী উজ্জ্বল কুমার (৩২) খোলাপাড়া (পিতা: শ্রী শিবশংকর) মাদক সেবন ও শান্তি বিনষ্ট (৩৬/৫ ধারা) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
মো. ফরিদ (৫০) ভরতেঁতুলিয়া (পিতা: মো. নাসির) গাঁজা সেবন (৩৬/১ ও ২১ ধারা) ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা
মো. রুবেল সরদার (২৬) বেঙলা (পিতা: আবজাল সরদার) মাদক সেবন (৩৬/৫ ধারা ও মোবাইল কোর্ট আইন) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
মো. সাইফুল মোল্লা (৩২) বেঙলা (পিতা: মৃত শামসুল মোল্লা) মাদক সেবন (৩৬/৫ ধারা ও মোবাইল কোর্ট আইন) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা

অভিযান শেষে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। উপজেলা প্রশাসন মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর এবং নিয়মিত এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট