1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

কালীগঞ্জে ১ প্রতিষ্ঠান সিলগালাসহ ৫০ হাজার টাকা জরিমানা, ৪ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি নামবিহীন নকল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা এবং মাদক সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হালদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নকল পণ্যের কারখানা সিলগালা ও জরিমানা

উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে ক্ষতিকর নকল পণ্য তৈরি করে আসা একটি নামবিহীন কারখানার সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ওই গ্রামের মোঃ আঃ রহেদের ছেলে কারখানা মালিক মোঃ আলম শেখকে (২৮) ১টি মামলায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওই নামবিহীন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় আদালত।

মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় বাংলা মদ ও গাজা সেবনের দায়ে ৩টি পৃথক মামলায় ১০০ টাকা করে মোট ৩০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অপরাধের মাত্রা অনুযায়ী আসামিদের কারাদণ্ড প্রদান করা হয়।

Open photo

দণ্ডপ্রাপ্তরা হলেন: মোবারক হোসেন (৫১): পিতা- মৃত আঃ কাদির হোসেন, গ্রাম- চুয়ারিয়াখোলা, তুমলিয়া ইউনিয়ন। (মেয়াদ: ৩০ দিন), সুহৃদ পালমা (৪১): পিতা- মৃত সেলেন পালমা, গ্রাম- চড়েরখোলা। (মেয়াদ: ৩০ দিন)ও ইকবাল (৪৩): পিতা- মৃত জয়নাল আবেদীন, গ্রাম- সাতানীপাড়া। (মেয়াদ: ৬০ দিন)

অভিযান পরিচালনাকালে গাজীপুরের কালীগঞ্জ থানার এসআই ও প্রসিকিউটর মিজানুর রহমান এবং বেঞ্চ সহকারী আল আমিন উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট