1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এর তথ্য ভান্ডারের কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গত বুধবার (১২ আগষ্ট ) শেষ হলেও ঝুলে আছে ফলাফল। পরীক্ষার দুই দিন পার হলেও ফলাফল প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এনিয়ে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, গত বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তথ্য সংগ্রহকারী পদে মোট আবেদন জমা পড়ে ৬৫৬ জনের। এর মধ্যে নতুন ১২৫ জন ও আগের ৫৩১ জন। সুপারভাইজার পদে আবেদন জমা পড়ে ১১০ জনের। এর মধ্যে নতুন ১৭ জন ও আগের ৯৩ জন। পরের বিজ্ঞপ্তিতে তথ্য সংগ্রহকারী পদে ৩ জন বাড়িয়ে ৮৫ জন, রিজার্ভ ৮ জন সুপারভাইজার পদে ১ জন বাড়িয়ে ৮ জন ও রিজার্ভ ১ জন। আগের বিজ্ঞপ্তিতে তথ্য সংগ্রহকারী পদে ৮২ জন , রিজার্ভ ৩ জন ও সুপারভাইজার পদে ৭ জনকে রিজার্ভ ১ জন। সমাজ সেবা কার্যালয়ের হিসাব মতে তথ্য সংগ্রহকারী পদে মোট আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৫৭ দশমিক ৪ % । সুপারভাইজার পদে ৪৫ দশমিক ৫৯% উপস্থিত ছিলেন।

পরীক্ষার পরে বাঘা উপজেলার দায়িত্বে থাকা চারঘাটের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে পরীক্ষার নম্বর মূল্যায়নের কাজ করা হয় বলে জানা গেছে। তবে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরীক্ষার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক,সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও ১ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

শুক্রবার বিকাল (১৪আগষ্ট ) ৫ টায় মুঠোফোনে কথা হলে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাবুদ্দিন মন্ডল বলেন, শনিবার না হলেও রোববার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

বাঘা উপজেলায় অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, স্বচ্ছতার ভিত্তিতে তাদের কার্যক্রম শেষ হলে ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশ গ্ৰহনকারীরা জানান,৩ ধাপে ভাগ করে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। সময় ছিল ২০ মিনিট। পরে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এর আগে ২৫ জুলাই প্রথম দফায় পরীক্ষা হয়। সেদিন সুপারভাইজার পদের ব্যবহারিক ফল তাৎক্ষণিক ঘোষণা করা হয়। এরপর নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির স্থানীয় নেতারা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেন। বিকেলে এক পত্রে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়। বিএনপির বিক্ষোভের পরের দিন ইউএনওর বদলি আদেশ দেওয়া হয়। পরে ২৮ জুলাই পর্যন্ত নতুন করে আবেদন নিয়ে ২৯ জুলাই পরীক্ষার তারিখ দেওয়া হয়। কিন্তু পরীক্ষার আগের দিন আবারো এক চিঠিতে পরীক্ষা স্থগিত করা হয়।

সম্প্রতি দেশের বিভিন্ন উপজেলায় নিয়োগ পরীক্ষায় অনিয়ম , স্বজনপ্রীতির অভিযোগে ইউএনওর কার্যালয় ঘেরাও, ভাঙচুরের ঘটনা ঘটেছে। বাঘাতেও অল্প সংখ্যক পরীক্ষার্থীর ফল প্রকাশে বিলম্ব হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বচ্ছতার চেয়ে দলীয় প্রভাবের সন্দেহ দেখা দিয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট