1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
# পারভেজ গাদ্দাফী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সৌন্দর্যবর্ধনে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার ৫১৫টি মসজিদে বিতরণ করা হয়েছে মেহগনি, কাঁঠাল, জাম, পেয়ারা ও জলপাইসহ পাঁচ প্রজাতির মোট ১ হাজার ৩০টি বৃক্ষের চারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলার ৫১৫টি মসজিদের প্রতিনিধিদের হাতে দুইটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মসজিদের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হলে পরিবেশের পাশাপাশি স্থানীয় মানুষও উপকৃত হবেন। তিনি রোপণের পর চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে মসজিদ কমিটি এবং স্থানীয়দের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
ইউএনওর বক্তব্যের পর আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার মাধ্যমে প্রতিটি গাছকে বাঁচিয়ে রাখতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে আত্রাইয়ের প্রতিটি মসজিদ প্রাঙ্গণ আরও সবুজ ও মনোরম হয়ে উঠবে।
দৈনিক ইত্তেফাক পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম পিন্টু বলেন, প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৫১৫টি মসজিদের প্রতিটিতে দুইটি করে মোট ১ হাজার ৩০টি চারা বিতরণ করা হয়েছে। এর মধ্যে মেহগনি, কাঁঠাল, জাম, পেয়ারা ও জলপাই প্রজাতির চারা রয়েছে। মসজিদ প্রাঙ্গণে এসব গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পরিবেশ আরও মনোরম হবে, অন্যদিকে দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট