1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন মহোদয়ের নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নগরীর তেরখাদিয়া স্টেডিয়াম থেকে সিটি হাট পর্যন্ত রাস্তার দুই পাশের জঙ্গল ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিসের পেছনে শেখপাড়ার সেকেন্ডারি ড্রেন থেকে জমে থাকা কাদা উত্তোলন করা হয়।

এছাড়া ২৬ নম্বর ওয়ার্ডের হজোর মোড়ে হজো সাহেবের বাসার সামনের সেকেন্ডারি ড্রেন থেকেও জমে থাকা কাদা পরিষ্কার করা হয়েছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও জঙ্গল অপসারণের পাশাপাশি বিভিন্ন ড্রেনের জমে থাকা কাদা পরিষ্কার করা হচ্ছে। এতে নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে সহায়তা করবে।

Open photo

রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু বলেন, “মাননীয় প্রশাসক জনাব মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন স্থানে জোপজঙ্গল কর্তনসহ ছোট-বড় ড্রেন পরিষ্কারের কার্যক্রম চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “বাসাবাড়িসহ নগরীর কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে জনগণকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীকে সচেতন করা হচ্ছে।

Open photo

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা জানান, নগরীর পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে নিয়মিতভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর সহযোগিতায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলার এ কার্যক্রম আরও জোরদার করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট