1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি মো: আরাফাতুজ্জামান: নওগাঁর নিয়ামতপুর উপজেলার পৈলানপুর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৯ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে বিদ্যালয়টির এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশ। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ ফলাফলকে শিক্ষার্থীদের মেধার ঘাটতি হিসেবে দেখার সুযোগ নেই। বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে নবম ও দশম শ্রেণিতে পর্যাপ্ত ও বিষয়ভিত্তিক মানসম্পন্ন শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ কারণে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পৈলানপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান এমপিওভুক্ত হলেও নবম ও দশম শ্রেণি এখনো নন-এমপিও। ফলে উচ্চতর শ্রেণিগুলোতে প্রয়োজনীয় সংখ্যক যোগ্য ও বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। সীমিত জনবল দিয়ে পাঠদান চালিয়ে যেতে গিয়ে শিক্ষার্থীদের নিয়মিত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। তিনি আরও জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে নবম ও দশম শ্রেণি এমপিওভুক্ত হলে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান ও পরীক্ষার ফলাফলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বলেন, একটি বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য শুধু শিক্ষার্থীদের প্রচেষ্টা যথেষ্ট নয়; পর্যাপ্ত দক্ষ শিক্ষক, নিয়মিত পাঠদান ও প্রয়োজনীয় শিক্ষা-সুবিধাও গুরুত্বপূর্ণ। তাই পৈলানপুর উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণি এমপিওভুক্ত করে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হলে বিদ্যালয়টির শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিদ্যালয়টির শিক্ষক সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। এতে আগামীতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে এবং এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে সক্ষম হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট