1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ এস আই টিটুল: রাজশাহী স্টেশন চত্বরে পশ্চিমাঞ্চল রেলওয়ের সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়া কে স্বপরিবারে বিনা টিকিটের যাত্রী নামধারী সন্ত্রাসীদের মারধর ও আহত করার তীব্র প্রতিবাদে  পাকশী ও রাজশাহীতে একযোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে পাকশী বিভাগীয় কার্যালয় চত্বর ও রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।

পাকশী বিভাগীয় কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পাকশী বিভাগীয় প্রকৌশলী এক  আব্দুল হানিফ বক্তব্য দেন। এসময় বিভাগীয় প্রকৌশলী দুই  নাজিব কায়সার ,ডিএসটিই আহমেদ  ইশতিয়াক জহুর,ডিএমই লোকো শেখ আসিফ আহমেদ, এডিসিও  ফয়সাল বিন ওমর এবং কন্ট্রোল অফিসের আব্দুল হামিদসহ অন্যান্য স্টাফ এবং পাকশী বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা  দুষ্কৃতকারীদের দ্রুত আইনানুগ শাস্তি এবং নিরবচ্ছিন্ন যাত্রীসেবায় নিয়োজিত সকল রেলকর্মীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান।

বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনষ্ঠিত হয়। পাকশী শাখার সভাপতি ও কল্যাণ ট্রাস্ট নেতা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার সোহেল।

বাংলাদেশ শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম  প্রধান অতিথি হিসেবে ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান হাবিব। প্রতিবাদ সমাবেশ শেষে পাকশী বিভাগীয় অফিস চত্বরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।  অনুরূপ দাবিতে রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরেও রাজপথের কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলামের নেতৃত্বে শ্রমিক কর্মচারী দলের সর্বস্তরের নেতাদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এসমাবেশে বক্তারা সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়ার ওপর হামলাকারীদের কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।  উল্লেখ্য, গত শুক্রবার ৭ আগস্ট  সিসিএম আহসান উল্লাহ ভূঁয়া স্বপরিবারে ঢাকা থেকে সিল্কসিটি ট্রেনে রাজশাহী  এসে নামেন। এসময় বিনা টিকিটের যাত্রীরা সংঘবদ্ধ হয়ে  তাকে স্বপরিবারে মারধর করে আহত করেন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট