1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
পূর্ণভবা নদীতে অবৈধ সুতি জালে ধাক্কা লেগে নৌকাডুবি, শিশুসহ ১০৯ যাত্রী উদ্ধার কুষ্টিয়ায় বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু ভোলায় পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ এমপি আবু সাইদ চাঁদের প্রচেষ্টায় বিএসএফের হাত থেকে মুক্তি পেলেন বাঘার ৫ বাংলাদেশী বদরগঞ্জে পাঁচ শতাধিক চারা গাছ বিতরণ ও পোনা অবমুক্ত করলেন প্রকৌশলী মাহমুদুল হাসান শিবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন রূপসায় নৌকা বাইচ কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়: সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক সমালোচনার আহ্বান দেবহাটায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মশাল মিছিল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশন কর্তৃক মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৪ আগষ্ট) সকালে চারঘাটের হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব বোধের জায়গা থেকে হাজী আব্দুস সাত্তার প্রামাণিক ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”মাদক, বাল্যবিবাহ বিষয়ে আপোষ না করার আহ্বান জানিয়ে এমপি চাঁদ বলেন, বাড়িতে পাঠদানের বিষয়েও অভিভাবকদের বেশি সচেতন হতে হবে।

Open photo

তিনি বলেন, আমি একজন কৃষকের ছেলে। কৃষি নির্ভর বাঘা -চারঘাট উপজেলায় উন্নয়নের জন্য কৃষকরা অগ্ৰাধিকার পাবে। শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে করে এমপি চাঁদ বলেন, বিএনপি নির্বাচনকালিন ওয়াদা বাস্তবায়নে বদ্ধ পরিকর। ২০২৫ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৬৫ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তির এক হাজার করে টাকা প্রদান করা হয়। শুরুতেই তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও ১টি গাছের চারা তুলে দেন অতিথিরা।

সভাপতির বক্তব্যেকালে বাঘা উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে থাকা জান্নাতুল ফেরদৌস বলেন,সূষ্ঠ সুন্দর সমাজ গঠন করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। যারা বৃত্তি পেয়েছে তারা আমাদের আগামীদিনের উত্তরসুরী। তাদের সাফল্যে, শিক্ষক অভিভাবকদের বেশি অবদান রয়েছে। অভিভাবকদের বলেন, নিজেকে বাস্তবে তৈরি করে শিক্ষার্থীদের উপদেশ দিবেন । তবেই উপদেশ তাদের কাজে আসবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মাহাফুজ রহমান ,আগামী জীবনের সময়গুলো কাজে লাগিয়ে আজকের বৃত্তির মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন ।

Open photo

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ। তিনি বলেন, উপজেলার ৭৪ টি সরকারি বিদ্যালয়ের মধ্যে ৪৫ টি বিদ্যালয়ের ১৫৫ জন ও ৪২ টি কেজি স্কুলের মধ্যে ২টি স্কুলের ১০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। সর্বোচ্চ বৃত্তি পেয়েছে বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রধান শিক্ষক তাসমিরি লাবনীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি)সেরাজুল হক,উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক ।

এছাড়াও উপস্থিত ছিলেন , স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম, শিক্ষক এমদাদুল হক, সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ, হেলাল উদ্দিন রিয়াল, আমজাদ খান, আব্দুল কাদের, মহিলা নেত্রী সাফলা খাতুন,শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট