1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চন্ডিপুর মাঠে গেম খেলাকে কেন্দ্র করে হাতাহাতির জেরে মো. লাচ্চু (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফরিদ মণ্ডল উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মৃত মাছের প্রামাণিকের ছেলে।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, রোববার (২ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে সোমবার (৩ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চন্ডিপুর বাজারে পল্লী চিকিৎসক জহুরুলের দোকানের সামনে অতর্কিত হামলা চালায় একদল যুবক। এ সময় ধারালো সোয়াব দিয়ে লাচ্চুর মাথায় আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়। জখমী লাচ্চুর ছেলে পিয়াস আলী বাদী হয়ে রোববার থানায় মামলা দায়ের করেন। মামলায় চন্ডিপুর গ্রামের আজিদুলের ছেলে রবিন, শাহজাহানের ছেলে আল-আমিন, জমসেদের ছেলে হালিম ও ফরিদসহ এজাহারনামীয় ১০ জন এবং অজ্ঞাতনামা আরও ১২-১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, চন্ডিপুর মাঠে গেম খেলা নিয়ে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে লাচ্চুর ওপর হামলা চালায়। স্থানীয়দের দাবি, অনলাইনভিত্তিক ‘ফ্রি ফায়ার’ গেম নিয়ে এ বিরোধের সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা যায় জখমী লাচ্চু ও গ্ৰেপ্তার ফরিদ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

অভিযোগ করা হয়, ফরিদ ফ্যাসিস্ট আওয়ামী ছাত্রলীগের পক্ষ নিয়ে বিএনপি সমর্থক লাচ্চুকে কুপিয়ে জখম করেছে। ওসি সেরাজুল হক বলেন, “মামলার এজাহারে বর্ণিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি লাচ্চুকে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। ঘটনার পর চন্ডিপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট