1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় নেতৃত্ব বিষয়ক অবহিতকরণ অধিবেশন অনুষ্ঠিত সাপাহারে ৬টি কারেন্ট ও ১টি চায়না দুয়ারী রিং জাল উদ্ধার করে ধ্বংস সারিয়াকান্দি পৌরসভার উন্নয়নে এডিবির অর্থায়নে মহা-পরিকল্পনা: ৩য় পরামর্শ সভা আদালতের রায় ও নোটিশ অমান্য করে জমি দখল: ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে আরএমপি কমিশনারের কাছে আবেদন নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের নতুন বই ‘ছোটদের নজরুল’ মির্জাপুরে ট্রেন দুর্ঘটনায় আহত কিশোরের চিকিৎসায় জামায়াত নেতারা, পরিচয় উদ্ধারে সহযোগিতা কামনা রূপসায় দুর্গা পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ নাটোর জেলা সমিতির উদ্যোগে ২০২০ সিরিজের শিক্ষার্থীদের বিদায় ও ২০২৫ সিরিজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অদ্য বিকেলে রুয়েট ক্যাফেটেরিয়ায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও উপহারের মাধ্যমে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া রুয়েটে প্রভাষক হিসেবে নতুন যোগদানকৃত নাটোরের তিনজন শিক্ষককেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশ এর রাজশাহী বিভাগীয় সভাপতি ও বিএসটিআই’র কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ, সিএসই বিভাগের প্রভাষক খালেদ জিননূরাইন, রসায়ন বিভাগের প্রভাষক অমিয় কুমার ঘোষ, ইসিই বিভাগের প্রভাষক নাদিম রেজা ও ইটিই বিভাগের প্রভাষক মোঃ রাকিবুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি, রুয়েটের সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম।
Open photo
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুইজ প্রতিযোগিতা, ইনডোর গেমস ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। একই সাথে ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নাটোর জেলা সমিতি, রুয়েটের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, এ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।  #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট