1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ঢাকা সহ সাত জেলায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামী ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ সেনাপ্রধান - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

ঢাকা সহ সাত জেলায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামী ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ সেনাপ্রধান

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর, স্টাফ রিপোর্টার:  জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ার লক্ষ্যে রাজধানীসহ দেশের ৮টি স্থানে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামী ইনস্টিটিউট’ (AIII) প্রতিষ্ঠার কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে সোমবার রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে প্রথম ইনস্টিটিউটটির আনুষ্ঠানিক উদ্বোধন এবং আরও সাত জেলায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসি। সকাল ১০টায় জলসিঁড়িতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন তিনি। পরে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে নির্মাণাধীন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামী ইনস্টিটিউটসমূহের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

সেনাবাহিনী সদর দপ্তর জানায়, চলতি বছরের জুলাই মাস থেকে জলসিঁড়িতে AIII-এর একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য ফরমেশন এলাকায়ও এই উদ্যোগ সম্প্রসারণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সময়ের পরিপ্রেক্ষিতে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয় এখন সময়ের অনিবার্য দাবি।

তিনি আরও বলেন, ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে ইসলামী মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে এই ইনস্টিটিউটগুলো পরিচালিত হবে। এখান থেকে কুরআন-সুন্নাহর আলোকে জ্ঞানী, শৃঙ্খলাবদ্ধ, মানবিক গুণসম্পন্ন ও দেশপ্রেমিক আদর্শ নাগরিক তৈরি হবে। তারাই একদিন জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, AIII-তে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, চারিত্রিক গঠন, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক মূল্যবোধ চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শিক্ষা, আদর্শ ও নৈতিকতা বিকাশের অনন্য কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিভিন্ন পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ২১ জানুয়ারি জলসিঁড়িতে এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সেদিনই চট্টগ্রামে নির্মাণকাজ শুরুর কথা জানানো হয়। আজকের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের প্রথম আর্মি ইন্টারন্যাশনাল ইসলামী ইনস্টিটিউট আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট