1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীতে ‘Run for Padma (Save The Ganges)’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সকল নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূরীকরণ, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে অনুষ্ঠিতব্য “Run for Padma (Save The Ganges)” ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন উপলক্ষে রাজশাহীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় রাজশাহীর পদ্মা গার্ডেনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকরা মিনি ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত অবহিত করেন।

এ সময় আয়োজকরা বলেন, পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষা শুধু পরিবেশের জন্য নয়, দেশের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আয়োজকরা নদী রক্ষার এ আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করেন। তাদের প্রত্যাশা, “Run for Padma (Save The Ganges)” কর্মসূচির মাধ্যমে নদী রক্ষার বার্তা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং সবাই একসঙ্গে উচ্চারণ করবে— “নদী বাঁচলে বাঁচবে দেশ।”#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট