1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ লাল গোলাপ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের কর্মচারী নাইমুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। তবে সমিতির মালিক রাজু পলাতক রয়েছেন।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, ২৮ জুন রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসির একটি গোয়েন্দা দল জানতে পারে মোহনপুর থানার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় ইয়াবা ও জাল টাকা মজুদ রাখা হয়েছে। পরে র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেডের অফিস কক্ষ থেকে মোহনপুর উপজেলার বাসিন্দা মো. নায়েব আলী (৪৩) ওরুপে নাইমুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) কৌশলে পালিয়ে যান।

Open photo

র‌্যাব জানায়, গ্রেপ্তার নাইমুল আলীর হেফাজত থেকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে। র‌্যাবের দাবি, গ্রেপ্তার নাইমুল আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার নাইমুল আলীর বিরুদ্ধে মোহনপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামি সমিতির মালিক কেশরহাট পৌর এলাকার সাজ্জাদ মাস্টারের ছেলে রাজুকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট