
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) ‘জাতীয় নগর নীতি, বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) নগর ভবনের সিটি হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এই বিস্তারিত কর্মশালায় নগর পরিকল্পনা ও আধুনিক ব্যবস্থাপনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও ধারণা প্রদান করা হয়:
জাতীয় নগর নীতি ২০২৫ এবং এর বাস্তবায়ন কৌশল।
টেকসই নগর পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনা।
নগর সেবা প্রদানে সাধারণ জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা নিশ্চিতকরণ।
বিকেন্দ্রীভূত পরিকল্পনা ও স্থানীয় উন্নয়ন মডেল।
কর্মশালার প্রথম দিনে নগর পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমে কীভাবে অংশগ্রহণমূলক পদ্ধতি প্রয়োগ করা যায় এবং নগরবাসীর প্রয়োজন ও প্রত্যাশার আলোকে সেবার মান বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিষদ আলোকপাত করা হয়। সমাপনী দিনে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞানের ভিত্তিতে দলভিত্তিক প্রেজেন্টেশন (Group Presentation) উপস্থাপন করেন।#