
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং পাঁচ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজারের মোস্তফা মার্কেটের পিছন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ১. মো: রফিকুল ইসলাম (৩৩), পিতা: মৃত আফসার আলি, গ্রাম: তারাপুর পন্ডিতপাড়া, মনাকষা ইউনিয়ন, শিবগঞ্জ।
২. মো: রুবেল আলি (২১), পিতা: মো: জাহাঙ্গীর হোসেন, গ্রাম: তারাপুর মোড়লপাড়া, মনাকষা ইউনিয়ন, শিবগঞ্জ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই হরেন্দ্রনাথ ও এএসআই রেজাউল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মোস্তফা মার্কেটের পেছনে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ উক্ত দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।#