
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্রিক এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের স্থানীয় কার্যালয় সূত্রে জানা যায়, নিতপুর ডাকবাংলো প্রাঙ্গণে এই প্রস্তুতিমূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন সুফি শাহ্ চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান শাহ্ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী
সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন বাবু
এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পোরশা উপজেলা বিএনপির শীর্ষ সারির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।#