1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার

আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সরকারি নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী পরিচালিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভায় নিয়মিত নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পৌর এলাকাকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে মশক নিধনে ফগিং স্প্রে, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার এবং প্রতিদিন বর্জ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় জোরদার করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আড়ানি পৌরসভায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে সরাসরি অংশ নেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার।

পুরো কার্যক্রমটির সার্বিক তত্ত্বাবধান করছেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আড়ানী পৌরসভার প্রশাসক নুসরাত জাহান অনন্যা।

পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়ানি পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল রানা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে আড়ানি পৌরসভার প্রশাসক জানান, সরকারি নির্দেশনার আলোকে পৌরবাসীকে মানসম্মত নাগরিক সেবা প্রদান এবং ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।##

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট