1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে মৌসুমী ফল উৎসব

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর আয়োজনে,সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নাটোর জেলা শহরের প্রাণকেন্দ্র কানাইখালীতে অবস্থানরত জেলা রিপোর্টার্স ক্লাব,নাটোর এর নিজস্ব কার্যালয়ে শুক্রবার(২৬শে জুন-২০২৬)সকাল ১১টায় এক ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা রিপোর্টার্স ক্লাব, নাটোর এর সভাপতি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক এ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ এর সসসভাপতিত্বে ও উক্ত সংগঠনের সদস্য সচিব এবং দৈনিক বারবেলা পত্রিকা সহকারী সম্পাদক মেহেরুল ইসলাম মোহন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ মাস্টার(অব:) ও আব্দুল হান্নান মাস্টার,জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি শামসুল ইসলাম মাস্টার।

এছাড়াও জাতীয় দৈনিক প্রথম বেলা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি আব্দুল আলীম সহ নাটোর জেলার সাতটি উপজেলার সন্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা সহ অত্র সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। উৎসবে গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন নানা রকম দেশীয় মৌসুমি ফল পরিবেশন করা হয়।এর মধ্যে ছিল বিভিন্ন জাতের আম, কাঁঠাল,কলা, ড্রাগন ফল,পেয়ারা,জাম, জামরুল,কদবেল,আতা,নারকেল,তাল, তরমুজসহ নানা সুস্বাদু ফল।অতিথিরা উৎসব মুখর পরিবেশে একসঙ্গে ফল উপভোগ করেন এবং আন্তরিক পরিবেশে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

বক্তারা বলেন,ব্যস্ত পেশাগত জীবনের বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে। একই সঙ্গে দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত গুরুত্ব সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি পায়। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা এমন ব্যতিক্রমী ও আন্তরিক আয়োজনের জন্য জেলা রিপোর্টার্স ক্লাব নাটোরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত ফল উৎসবটি সাংবাদিক সমাজের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট