1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও বিভিন্ন সভা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় নয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, ইউপি চেয়ারম্যানগণ-আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু ও মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আসহাবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ জাহিদুল ইসলাম ও জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি রেজিস্ট্রার কাজী ও স্খানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার সার্বিক উন্নয়নে মাদকদ্রব্যসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের সহযোগিতা নিয়ে তার মাধ্যমে সমাধানের জন্য সুপরামর্শ দেন এবং যেকোন সমস্যায় সকলের জন্য আমার দ্বার উন্মুক্ত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট