1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

চাঁপাইনবাবগঞ্জ সদরে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিতেন প্রক্সি শিক্ষক, ৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ মোহাঃ সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিkkkk9ক্ষকসহ ৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকা ও প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান পরিচালনার অভিযোগে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৩টি নোটিশে অভিযুক্ত শিক্ষকদের এই তথ্য জানানো হয়। বুধবার (২৪ জুন) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। একই সঙ্গে কেন তাদের চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো দণ্ড প্রদান করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত শিক্ষকেরা হলেন জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ কুমার দাস, সহকারী শিক্ষক মো. আবু বাক্কর সিদ্দিকী ও মো. নওয়াজ শরীফ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ মে সকাল সাড়ে t৯ টায় বিদ্যালয়ে কোনো শিক্ষকই কর্মস্থলে উপস্থিত ছিলেন না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ বাকি দুজন সহকারী শিক্ষক অনুপস্থিত ছিলেন এবং সহকারী শিক্ষক নওয়াজ শরীফ পরে বিলম্বে উপস্থিত হন। শিক্ষকরা অনুপস্থিত থেকে বিদ্যাল য়ের দপ্তরী এবং বহিরাগত প্রক্সি শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করছিলেন, বাংলাভশিনসহ বিভিন্ন গণম্যাধমে ও  বিভিন্ন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দুই দফায় অভিযুক্ত শিক্ষকদের কৈফিয়ত তলব করলেও জবাব সন্তোষজনক না হওয়ায় গত ১৪ জুন তার সুপারিশের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম নোটিশে উল্লেখ করেন, শিক্ষকদের এমন কর্মকাণ্ড ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮’ ধারা মোতাবেক অসদাচরণের শামিল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট