1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বাড়ির আঙিনা থেকে ৪কেজি ওজনের একটি গাঁজার গাছ সহ ইউসুফ আলী (৬২) নামে একজনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্ৰামে। সে সাবেক মেম্বার ময়েনের ছোট ছেলে ।

বাঘা থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) হারুন উর রশিদ জানান ,শনিবার (২১ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্ৰেপ্তার করা হয়। গ্ৰেপ্তার ইউসুফ আলী বাউসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহেরের আপন ছোট ভাই ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হকের মামা। পুলিশের দাবি, অভিযানের সময় বাড়ির আঙিনা থেকে রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ ঘোষিত গাঁজার গাছটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ আলী বিক্রির উদ্দেশ্যে গাঁজার গাছ রোপণ ও পরিচর্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।

বাঘা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান,তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২২ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট